সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে  ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্ভোধন 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল  উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উদ্ভোধন করেন সংসদ সদস্য  আনোয়ারুল আবেদীন খান তুহিন । মঙ্গলবার  (১৫ নভেম্বর)  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে ফায়ার ফায়টার নাদিম মাহমুদ এর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ময়মনসিংহ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন । বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ভারপ্রাপ্ত মোঃখুরসেদ আলম প্রধান।
এসময় অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু,সহকারী কমিশনার ( ভূমি)  এ টি এম আরিফ, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমূখ।
নান্দাইল  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মোঃখুরসেদ আলম প্রধান  জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অগ্নিকাণ্ডসহ সব দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন করেছে। দুর্যোগ-দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা গতি, সেবা ও ত্যাগ আমাদের মূলমন্ত্র। দুর্যোগ মোকাবিলায়  আমরা দৃঢ় প্রতিজ্ঞ ।
দিবসটি উপলক্ষে ১৫-২১ নভেম্বর পর্যন্ত সারাদেশে এ উপলক্ষে মহড়া ও গণসংযোগ আয়োজন, ক্রোড়পত্র প্রকাশ, যান্ত্রিক শোভাযাত্রা, লিফলেট ও পোস্টারসহ নানা প্রচারপত্র বিতরণ এবং বিভিন্ন পোশাকশিল্প প্রতিষ্ঠানসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।