সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

লামা পৌরসভা মহিলা আ.লীগের ৪ নং ওয়ার্ড এর কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বান্দরবান জেলার লামা পৌরসভার ৪ নং ওয়ার্ড এর মহিলা আ.লীগের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর,২২ ইং) বিকাল ৪ টায় চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণিত ওয়ার্ড এর মহিলা আ.লীগের উদ্যোগে প্রথমে আলোচনা সভা পরবর্তীকালে কাউন্সিল অধিবেশনে সবার সম্মতিতে আংশিক কমিটির ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, নারীনেত্রী ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল,মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি মিল্কী রাণী দাশ,পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক, সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী।

আরও পৌর মহিলা আ,লীগের সভাপতি উনুয়ই মার্মা,সম্পাদক (ভারপ্রাপ্ত) কাউন্সিলর মরিয়ম বেগম,কাউন্সিলর শাকেরা বেগম,৪ নং ওয়ার্ড আ.লীগের সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন,যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম ববি,পৌর যুব মহিলা লীগের সভাপতি মহিমা বেগম,সম্পাদক কুমকুম দাশসহ অনেকেই।

দ্বিতীয় অধিবেশনে সবার মতামতের ভিত্তিতে সভাপতি রিফা আক্তার,সহ সভাপতি রুহিমা বেগম,সম্পাদক  মুন্নি চৌধুরী,দুই যুগ্ম সম্পাদক পান্না বেগম,মুন্নি আক্তার,সাংগঠনিক সম্পাদক জন্নাতুল ফেরদৌস,সহ সাংগঠনিক সম্পাদক মিনোয়ারা বেগম,প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবি আক্তার ও দপ্তর সম্পাদক হাসিনা বেগমসহ ৯ (নয়) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।।
উক্ত কমিটিকে আগামী ১৫  (পনের) দিনের মধ্যে পৌর মহিলা আ.লীগ বরাবর  ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করে জমা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

লামা উপজেলা মহিলা আ.লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল জানান, আমাদের মহিলা আওয়ামী লীগের সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা এবার লামা পৌর মহিলা আ.লীগের ৯ (নয়) ওয়ার্ড এর মধ্যে আজ তৃতীয় দিনে এ কমিটি গঠন করা হয়। পাশাপাশি পর্যায়ক্রমে দ্রুত অন্যান্য ওয়ার্ড কমিটিগুলো করা হবে।

তিনি আরও বলেন, সেক্ষেত্রে মহিলা আ,লীগের সংগঠনকে আরও গতিশীল করতে আমরা সকলের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।