সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা জেলা পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন মনিরুজ্জামান

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৪ নং পলাশবাড়ী ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শপথ গ্রহন সম্পন্ন করেছেন।
আজ ১৪ নভেম্বর সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫৯টি জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ একযোগে শপথ গ্রহন করেন।
প্রথমে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এরপর সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগনের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এমপি।
ফুল মিয়া তার প্রত্যয় ব্যক্ত করে বলেন সত্যের পথে কোন কুচক্রই বাঁধা সৃষ্টি করতে পারে না ৷ আমি সত্য ও ন্যায়ের পথেই চলছি ৷ যত মেঘ জমুক আর যত বাঁধাই আসুক সাময়িক একটু সমস্যা হলেও আঁধার কেটে যাবেই ইনশাআল্লাহ ৷
শপথ গ্রহনের আনুষ্ঠানিকতা শেষে গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি জননেতা আবু বক্কর সিদ্দিকের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ।
 উল্লেখ্য, গত ১৭অক্টোবর সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচনে ৪ নং পলাশবাড়ী ওয়ার্ডের সদস্য পদে পরাজিত প্রার্থী তহিদুল আমিন মন্ডল সুমন বিভিন্নভাবে আইনী জটিলতা সৃষ্টি করে নবনির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়ার নামে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় গেজেট ও শপথ গ্রহনে নানারকম কুচক্রী প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে।
সকল প্রতিবন্ধকতা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার নব নির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া শপথ গ্রহন করেন।
এসময় বিভিন্ন দপ্তরের মাননীয় মন্ত্রী ছাড়াও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।