সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলা আইন-শৃক্সখলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃক্সখলা কমিটির মাসিক সভা সোমবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার আইন-শৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরামর্শমুলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আইন-শৃক্সখলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর,গিরাগাঁও ও বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডারদ্বয়, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ,আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী প্রমুখ। বক্তাগণ বলেন, অন্যান্য উপজেলার চেয়ে আমাদের আটোয়ারী উপজেলার আইন-শৃক্সখলা পরিস্থিতি সন্তোষজনক। তারপরেও আটোয়ারী উপজেলাকে সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে রাখতে হলে আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সাথে জনপ্রতিনিধি সহ এলাকার সচেতন মহলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদের মাসিক আইন-শৃক্সখলা কমিটির কার্যবিবরণী উপজেলা পর্যায়ের মাসিক সভায় উপস্থাপন করার পরামর্শ দেন বক্তাগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।