অভয়নগরে রোটারি ক্লাব অব নওয়াপাড়া এর সাপ্তাহিক সভা ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজঘাটস্হ ইউটোপিয়া ফুড এন্ড বেভেরেজ লিমিটেড এর চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, সভাপতি, রোটারি ক্লাব অব নওয়াপাড়া ও সাধারণ সম্পাদক রোটারিয়ান আনিসুর রহমান রাজু সার্বিক সহযোগিতায়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোটারিয়ান শাহ জালাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাবেক সভাপতি রোঃ আব্দুল আজিজ সরদার, সাবেক সভাপতি রোঃ ডাঃ জুলফিকার আহমেদ, ডাঃ আতাহার হোসেন, যশোর, সাতক্ষীরা ও খুলনা থেকে আগত রোটারিয়ানদের মধ্যে লেফটেন্যান্ট গভর্নর রোটারিয়ান নূর আলম বাবু, রোটারিয়ান আসাদুজ্জামান আসাদ, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান দীপক কুমার সাহাসহ রোটারেক্ট ক্লাব অব নওয়াপাড়া ও অন্যান্য ক্লাবের সদস্যরা পরিবারবর্গ নিয়ে উপস্থিত ছিলেন।
সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
রোটারি ক্লাব অব নওয়াপাড়া এর সাপ্তাহিক সভা ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ নভেম্বর, ২০২২