সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
মাদ্রাসার শিক্ষার স্বাকীয়তা বজায় রাখার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রত্যায়নের দাবিসহ সাতক্ষীরায় ১৩ দফা দাবিতে মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত মানববন্ধনে জমিয়াতুল মোদার্রেছিন এর
সভাপতিত্বে ও
সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ডক্টর আবুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন প্রমুখ।
বিজ্ঞান বইয়ে ১১ জন উলঙ্গ নারী পুরুষের ছবি দিয়ে তাদের লজ্জাস্থানের পরিচয় দেওয়া এবং ছেলেমেয়েদের বিভিন্ন অঙ্গের বর্ণনা দিয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ঈমানহারার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নয়টি বইয়ে শত শত মেয়ের বেপর্দা ছবি ছাপানো, ইংরেজি বইয়ে কুকুর ও নেকড়ে বাঘের ২৪ টি ছবি ছাপানো হয়েছে, যা ইউরোপীয় সংস্কৃতির অংশবিশেষ মন্তব্য করে এসব বন্ধসহ , বেসরকারি সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ মানববন্ধনে বক্তারা ১৩ দফা দাবি উপস্থাপন করেন।
মানববন্ধন শেষে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজা রশীদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা নেতৃবৃন্দের সাথে সকল উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।