সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় শিক্ষক ও সূধিজনের সাথে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর মতবিনিময়

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষক ও প্রবীন সূধিজনের সাথে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গণসংযোগের অব্যাহত ধারায় রবিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বাগধা ইউনিয়নের প্রত্যন্ত এলাকার আসস্কর মাধ্যমিক বিদ্যালয়ে গেলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সূধি সমাজের নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছেন।

এসময় মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও স্থানীয় সূধি সমাজের প্রবীন নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা করেন। মতবিনিময় সভায় স্থানীয় জনগনের বিভিন্ন সমস্যা শুনে তা সমাধান করে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করেন।

মতবিনিময়সভা ও গণসংযোগের মন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রী পুত্র বরিশাল জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার বাদশা, ফরহাদ তালুকদার, ইউনুস আলী মিয়া, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

পরে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে দলীয় নেতা কর্মীদের সাথে করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।