টাংগাইলে সখিপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে এক ছেল শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম তাসিন (২)। সে উপজেলার দাড়িয়াপুর গ্রামের মোঃ লিটন মিয়ার ছেলে।
মোঃ লিটন মিয়া বলেন, আজ সকাল ৭ টা দিকে বাড়ির উঠানে তাঁর ছেলে একাই খেলছিল। সবার অজান্তে সে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। এমন অবস্থায় বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনা হয়।
বাসাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ইমারজেন্সীতে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ নাহিদ খান সোহাগ পরীক্ষা নিরিক্ষা ও পর্যবেক্ষন করে বাচ্চাটিকে মৃত ঘোষনা করেন।
কর্মরত চিকিৎসক ডাঃ মোঃ নাহিদ খান সোহাগ বলেন কোন অকাল মৃত্যুই কাম্য নয়। এমন অকাল মৃত্যু ঠেকাতে অভিভাবকদের আরো সতর্ক হওয়া উচিৎ।