সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়া গণসংযোগে জনতার নেতা আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ নভেম্বর, ২০২২

বরিশালের আগৈলঝাড়া গণসংযোগে জনতার মাঝে জনতার নেতা (মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
শনিবার উপজেলার প্রত্যন্ত বাগধা এলাকায় গিয়ে জনতার মাঝে হাজির হয়ে দিনভর স্থানীয় জনদুর্ভোগের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহন আর স্থানীয়দের দুঃখ-দুর্দশার কথা শুনে তা সমাধান করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, জাতির পিতার ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

শনিবার দুপুরে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ আকস্মিক গণসংযোগে বাগধা ইউনিয়ন পরিষদে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়।

পরে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির অফিস কক্ষে দুঃস্থদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এসময় স্থানীয় জনগনের যাতায়াতের জন্য গ্রামীণ সড়ক নির্মাণের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন সড়ক পাকা করন, হেরিংবন্ড করণ, মাদ্রাসার ছাত্রাবাস নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেন তিনি।
এর আগে সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন মন্ত্রী। মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ দলীয় কার্যালয়ে এসে শুক্রবার অনুষ্ঠিত যুবলীগের কেন্দ্রীয় মহাসমাবেশ যোগদানের বিষয়ে খোঁজ-খবর নেন। মহাসমাবেশ সফল হওয়ায় তিনি নেতা কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

মন্ত্রীর গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক,সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।