সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

ঝালকাঠিতে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, দুরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ ও  প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার। টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি মো: রুহুল আমিন রুবেল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দিবস তালুকদার, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসীন খান, জাতীয় সাংবাদিক সংস্থা’র ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, রিপোটার্স ইউনিটির সভাপতি এস এম রাজ্জাক পিন্টু ও মোহনা টেলিভশনের কাঠালিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কে এম মোতালেব হোসেন, সাংবদিক সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাহী সদস্য রতন আচার্য্য ও জহিরুল ইসলাম জলিল, বিজয় টিভির প্রতিনিধি মাসুম খান ও বশির আহমেদ খলিফা ও আতাউর রহমান প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।