দীর্ঘ ১০ বছর পর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করা হয় তবে ঐ দিন জেলা কমিটির সঙ্গে মতবিরোধের কারণে উপজেলার কমিটি ঘোষনা করা যায়নি এবং দলের উচ্চপর্যায়ের পরামর্শে পরের দিন স্বপ্নপুরীতে সিলেকশনের মাধ্যেমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়ে।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি), বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাড. সফুরা বেগম রুমি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। আলোচনা সভা শেষে পরের দিন ৯ নভেম্বর বুধবার বিকালে উপজেলার স্বপ্নপুরীতে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি),বাংলাদেশ আওয়ামীলীগের নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি পদে দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি এবং সাধারণ সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান মানিকের নাম ঘোষনা করেন,এসময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও ৯ টি ইউনিয়নের নেতা কর্মীসহ কয়েকটি উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।