সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে  বসতবাড়ির সম্পত্তি  বিক্রয় করে রেজিস্ট্রি কবলা না দেয়ায়  আদালতে মামলা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ নভেম্বর, ২০২২
নওগাঁর সাপাহারে ফরিদা নামে এক মহিলা বসতবাড়ির সম্পত্তি  বিক্রয় করে রেজিস্ট্রি কবলা না দেয়ায় তার বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভুক্তভোগী আর এক মহিলা। ঘটনাটি ঘটেছে  উপজেলা সদরের জয়পুর গ্রামে।
মামলার অভিযোগ ও স্থানীয় জনগণ সূত্রে জানা যায় যে, জয়পুর গ্রামের হারুনুর রশিদের স্ত্রী ফরিদা বেগম(৪০) তার জয়পুর মৌজার আর.এস খতিয়ান নং ৮৫ হল দাগ নং ৩৩৪ দাগের বাটা ৩৭৮, পৌণে ৩ শতক বসতবাড়ি সম্পত্তি বিক্রয়ের জন্য প্রস্তাব দিলে রসুলপুর গ্রামের আসাদুজ্জামান এর স্ত্রী রাশিদা(৪৫) জায়গা সহ বসতবাড়ি ক্রয়ের জন্য রাজি হলে দাম নির্ধারণ হয় ৭ লক্ষ টাকা এর মধ্যে ৬ লক্ষ ৯০ হাজার টাকা পর্যায়ক্রমে নগদ প্রদান করে ১৫ নভেম্বর ২০১৮ ইং তারিখে বায়না নামা দলিল সম্পাদন করেন।
স্থানীয় সূত্রে ও বাদীর সাক্ষাৎকারে জানা যায়, ফরিদা ও তার মা  মহিলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সে সময় আদালতে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা থাকার জন্য বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়ান যার ফলে রেজিস্ট্রি কবলা দিতে পারেনি। বর্তমানে জামিন পেলে ভুক্তভোগী রাশিদা তাকে রেজিস্ট্রি কবলার প্রস্তাব দিলে প্রতারক ফরিদা বেগম অস্বীকার করেন, যার কারনে রাশিদা বাদী হয়ে গত ৭ নভেম্বর ২০২২ মোকাম নওগাঁ ৬ নং আমলী আদালতে ফরিদার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি  আইনের ৪০৬/ ৪২০ ধারা মতে মামলা করেছে,যার মামলা নং সি.আর ৩৩৯ / ২০২২ (সাপাহার)

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।