সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে সিজদায় গিয়ে মৃত্যু এক যুবকের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
ময়মনসিংহে নামাজরত অবস্থায় সুমন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটনা।সুমন মিয়া নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।
নগরীর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম বলেন, ‘সুমন মিয়া নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতেন। আজ আসরের সময় তিনি ফরজ নামাজে শরিক হতে পারেননি। আমরা নামাজ পড়ে বের হয়ে পড়লে সুমন নামাজ পড়তে আসেন। তিনি মসজিদে একা একা নামাজ পড়ছিলেন। সিজদায় গিয়ে সুমন মিয়া উঠতে না পেরে কাঁত হয়ে পড়ে যান। পরে আমরা টের পেয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম বলেন, ‌‘সুমন আমার ভাগনে ছিল। সে খুব ভালো মানুষ ছিল। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করতো। তার মৃত্যুতে আমরা শোকাহত।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।