সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

বান্দরবান ভ্রমণ করা যাবে না ১২ নভেম্বর পর্যন্ত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

বান্দরবানের পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ও পাহাড়ে যৌথ অভিযানের কারণে ফের বাড়ানো হয়েছে নিষেধাজ্ঞা। বান্দরবানের পর্যটন উপজেলা রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও থানচি এই চার উপজেলায় আগামী ১২ নভেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ চার উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর আগে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ৮ নভেম্বর পর্যন্ত করা হয়। আজ পুনরায় এ নিষেধাজ্ঞা বাড়িয়ে ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদমে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।