সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণে নাগরপুর প্রেসক্লাব 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে নাগরপুর প্রেসক্লাব। মঙ্গলবার  (৮ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই মেলায় উপজেলা প্রশাসন থেকে বরাদ্দ পাওয়া স্টলে প্রায় ৩০ টির অধিক জাতীয় ও স্থানীয় পত্রিকা নিয়ে ‘পত্রিকা ডিসপ্লে কর্ণার’ প্রদর্শন করা হয়। এছাড়াও উপজেলার জনসাধারণ সাংবাদিকদের মাধ্যমে সামাজিক কি কি উপকার পেতে পারে এবং নাগরপুর প্রেসক্লাব সবার জন্য উন্মুক্ত সেই বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এদিকে মেলায় আগত সাধারণ শিক্ষার্থীদের নাগরিক সাংবাদিকতায় উদ্বুদ্ধ করা হয়।
নাগরপুর প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, এবারই প্রথম আমাদের নাগরপুর প্রেসক্লাব এর পক্ষ থেকে এমন মেলার আয়োজনে আমরা অংশগ্রহণ করেছি। সাংবাদিকদের মাধ্যমে সাধারণ জনগণ কিভাবে উপকৃত হবে সেটি জানানোর চেষ্টা করেছি । আমরা ডিজিটাল কন্টেন্ট ও তথ্যের অবাধ প্রকাশে প্রতিনিয়ত কাজ করছি। জনসম্পৃক্তার এমন আয়োজনে আমাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে।
দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: এরশাদ মিয়া, শহিদুল হক এলিস, আমজাদ হোসেন রতন, সাইফুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ খিজির, আজিজুল হক বাবু, তোফাজ্জল হোসেন তুহিন, রিপন খান রবিন, মাসুদ রানা, মোঃ নজরুল ইসলাম, ইউসুফ হোসেন লেনিন, সাকিব হোসেন, রিফাত মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, নাগরপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয় এবং  এ মেলার উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মেলার স্টল পরিদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান  সহ উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও অন্যান্য অতিথি বৃন্দরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।