সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

সেন্টমার্টিনে রাবি অধ্যাপকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

সেন্টমার্টিনে ঘুরতে গিয়ে স্ট্রোক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার মারা গেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল।

তিনি জানান, অধ্যাপক সুজিত কুমার সরকার সপরিবার সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তিনি স্ট্রোক করেন। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা তার চিকিৎসার জন্য সহযোগিতা করেন। তবে তাকে বাঁচানো যায়নি। সেন্টমার্টিনে ভোর ৫টার দিকে তিনি মারা যান।

অধ্যাপক শহীদ ইকবাল আরও জানান, সুজিত কুমারের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছে। মরদেহ রাজশাহী পৌঁছালে বিভাগের সামনে এনে শ্রদ্ধা জানাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।প্রয়াত অধ্যাপক সুজিত কুমার সরকারের গ্রামের বাড়ি নাটোর জেলায়। তিনি রাজশাহী নগরীতেই থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।