সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

এবার ফাইতং ইউনিয়নে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

এবার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বন্যহাতির আক্রমণে চিংসাথুই মার্মা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৭নভেম্বর) রাত অনুমানিক ১০ টায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে।

জানা যায়, বন্যহাতি আক্রমণে নিহত ব্যক্তি ফাইতং ইউনিয়ন ৮নং ওয়ার্ড ফাদুর বাগান পাড়া বাসিন্দা প্রয়াত চিংমং মারমা কনিষ্ঠ সন্তান, লামা সোনালী ব্যাংক এর অফিসে কর্মচারী উক্যম্রা মারমা পিতা। তার ১ মেয়ে ২ ছেলে সন্তান রয়েছে। চার বছর আগে তার স্ত্রী মারা যায়। ছোট দুই সন্তান কোয়ান্টাম রয়েছে। বাড়িতে সে একা ছিল।

এ বিষয়ে ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি থোয়াইচানু মার্মা জানান, রাতে দলচ্যুত বন্যহাতিটি তান্ডব চালালে লোকটা এই শারীরিক দুর্বল এই কারনে লোকটি সরে যেতে না পারায় বন্য হাতির আক্রমণে নিহত হয়েছে।

ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার এলাকার দূর্গম বাসিন্দা চিংসাথুই মার্মার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল বলেন, লামায় হাতি ও মানুষের দ্বন্দ্ব আছে। উভয়ের নিরাপদ আবাসস্থলের জন্য সচেতনতামূলক কর্মসূচি চালু আছে। নিহত ব্যক্তির জন্য সরকার থেকে বন আইন মোতাবেক ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য যে, গত শুক্রবার (৪ নভেম্বর) সকালে লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে খারিজা বেগম (৬৭) নামের এক বৃদ্ধা ও আমির আলি (৭৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।