সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ নভেম্বর, ২০২২
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় জেলা বিএনপি’র কার্যালয়ে  জেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাড. মো: সৈয়দ হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব এ্যাড. মো: শাহাদাৎ হোসেন। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য এ্যাড. সাকিনা আলম, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মো: নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক  এজাজ আহমেদ, সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: খোকন মল্লিক, জেলা কৃষক দলের সভাপতি মো: তকদীর হোসেন, সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম , যুবদল সভাপতি মো: শামীম তালুকদার, জিয়া মঞ্চের সভাপতি মো: আজিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, “৭ নভেম্বর  মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস রাজনীতিতে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী – জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালিন রাজনীতির  গতিধারা পাল্টে দিয়ে দেশ জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল।দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করেছিল, তখন সিপাহী জনতা মিলিত ঐক্যের এই বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্খিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভুতপূর্ব সেই বিপ্লব-অভ্যুথানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালিন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।”
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের কর্মীরবৃন্দ উপস্থিত ছিলো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।