সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ইশরাকসহ শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, ৭জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ নভেম্বর, ২০২২

বরিশালে বিএনপি’র বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে যুবলীগ নেতা-কর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাংচুরের ঘটনায় কেন্দ্রীয় বিএনপি নেতা ইশরাক হোসেনসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বরিশালের গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল হোসেন রাঢ়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে রবিবার সকালে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও গৌরনদী উপজেলা বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফর ইকবালসহ ৭০ জনের নাম এজাহারে উল্লেখ রয়েছে। অজ্ঞাতপরিচয়ের আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ইশরাক হোসেনের সফরসঙ্গী বরগুনার বিএনপি নেতা মনিরুল ইসলাম, পাথরঘাটার বিএনপি নেতা পলাশ হোসেন এবং ভোলার বিএনপি নেতা সফিউদ্দিন রয়েছেন। রবিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাহিলারা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম শহিদ জানান, শনিবার সকালে তারা মাহিলারা বাজারে অবস্থান করছিলেন। হঠাৎ করে বিএনপি নেতাদের ৭০ থেকে ৭৫টি গাড়ির একটি বহর এসে বাজারে মহাসড়কের উপর গাড়ি থামিয়ে ক্লাব ঘর, আসবাবপত্র ভাংচুর চালায়। এছাড়া বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী সহ দলীয় নেতাদের ছবি ভাংচুর করে। এসময় বিএনপি নেতাদের বাঁধা প্রদান করলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের পিটিয়ে আহত করা হয়। তিনি আরও বলেন, হামলাকারীরা সাতটি মোটরসাইকেল ভাংচুর করেছে। মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে।

বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, শনিবার সকালে বরিশাল বিভাগীয় গণসমাবেশে যোগদানের জন্য সড়কপথে বরিশালে যাওয়ার সময় গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। হামলায় বিএনপি’র একাধিক নেতা গুরুতর হয়েছেন এবং বহরের অধিকাংশ গাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।