সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

হরিপুরে ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ নভেম্বর, ২০২২

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জামাত বিএনপি পন্থী পরিবারের সদস্যদের দিয়ে সদ্য ঘোশিত হরিপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত বির্তকিত কমিটি বাতিল ও ভেঙ্গে দিয়ে প্রকৃত যোগ্য নেতাদের সম্বনয়ের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে ছাত্রলীগের নেতা কর্মিরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার দুপুরে হরিপুর আ‘লীগের দলীয় কার্যালয়ে সদর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি উজ্জল রাজবীর ও সম্পাদক রফিকুল ইসলামের নেত্রীত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তারা বলেন হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য গত ৩০ অক্টোবর ঠাকুরগাঁও জেলা কমিটি তাদের বরাবরে সভাপতি-সম্পাদক পদের জন্য প্রার্থীদের সিভি পাঠাতে বলেন। আমরা সে অনুয়াযী ১৭-১৮ জন প্রার্থী আবেদন করি। কিন্ত প্রকৃত ছাত্রলীগ নেতাদের মূল্যায়ন না করে জেলা কমিটি দলীয় গঠণতন্ত্রকে উপেক্ষা করে নিজ ক্ষমতাবলে ছাত্রলীগ করেন না ও বিএনপি পরিবারের সদস্য শাদেকুল ইসলাম কে সভাপতি ও স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাত পন্থী পরিবারের সদস্য শামিম কে সম্পাদক করে একটি আংশিক কমিটি গত ৩দিন পূবে ঘোষনা করেন । এই বির্তকিত কমিটি আমরা মানিনা।সংবাদ সম্মেলনের মাধ্রমে আমরা এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এবং এ কমিটি বাতিল করে প্রকৃত ও ত্যাগী নেত্রীত্বের হাতে দ্বায়ীত্ব দিতে হবে ,না হলে আগামিতে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা। এ বিষয়ে নবগঠিত ছাত্রলীগ কমিটির সভাপতি শাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামিম বলেন, আমাদের পরিবারের বিষয়ে যা বলা হয়েছে তা ভিত্তিহীন , আমরা ছাত্রলীগ করি আমার কাছে সব ডুকুমেন্ট আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।