সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে নির্মল রঞ্জণ গুহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ নভেম্বর, ২০২২

‘চলো সবাই খেলাধুলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো রাজশাহীতে অনুষ্ঠিত হলো নির্মল রঞ্জণ গুহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের উদ্যোগে শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী কলেজ মাঠে দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এসময় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মোমিন। এছারাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পদক তৌহিদুর রহমান কিটু প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোমিন বলেন, আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রখতে এমন উদ্যোগ প্রায়শই নেয়া প্রয়োজন। এতে করে যুবকরা বিপথগামী হবে না এবং একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।

টুর্নামেন্টের আয়োজক রকি কুমার ঘোষ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জণ গুহের স্মৃতিতেই আজকের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমাদের সমাজের যুবকেরা যেন মাদক থেকে দূরে থাকে এবং সমাজের ভালো কাজের সাথে যেন তারা সবসময় থাকে সেজন্যই এই আয়োজন।

এর আগে, গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, টুর্নামেন্টটিতে মোট ৭টি দল অংশগ্রহণ করে। সবশেষে ফাইনাল খেলায় জয়ী হয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় শহীদ রফিকুল ইসলাম দুলাল স্মৃতি সংঘ এবং রানার্স আপ হয় জগলু স্মৃতি সংঘ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।