সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

স্মৃতিতে সে দিনগুলি – কবি সুমন আহমেদ জয়

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জুলাই, ২০২০

কি দিয়ে শুরু করবো?
ঘরের পাশেই ছিলো কামরাঙ্গাগাছ,
থোকায় থোকায় ঝুলে থাকতো ফলগুলো
এপাড়া ওপাড়া দু পাড়ার পুচকেরা বসে থাকতো সে গাছের তলে,
পাখিরাও যেনো ইচ্ছে করেই ফেলে দিতো কামরাঙ্গা
কত আনন্দে হুড়োহুড়ি করে কুড়িয়ে নিতো সবাই।

বাড়ির পেছনে বিশাল বাঁশঝাড়
সাথে হরেক রকমের গাছের ছমছমে ভুতুড়ে পরিবেশ,
বড় বড় গাব গাছের সরু ডালে কত চড়েছি
বড়দের চোখ ফাঁকি দিয়ে পেড়েছি পাকা গাব,
দাদু বলতো ঐখানে যেওনা,তেঁতুল তলার গাব গাছে শিংওয়ালা ভুত আছে-
ভয়ে চোখ দুটো ছানাবড়া হয়ে যেতো
আজ সেখানেই গড়ে উঠেছে সু-উচ্চ অট্টালিকা,
হয়তো দাদুর মনেই নেই ভুতুড়ে গাব তলাতেই এখন আড্ডাখানা।

মনে পরে এখনো খুব
পাখি ডাকা ভোর না হতেই চলে যেতাম নিতাইদের ফুল বাগানে,
যদি কেউ আমার আগেই চলে যায়
জোৎস্নার আলোকে ভোর ভেবে চলে যেতাম প্রায়,
এসব কান্ড দেখে বাবা চটে যেতেন খুব
শাসন বারন বকুনি খেয়েও কমতোনা সে লোভ।

সেই কবে বানের জলে স্নান করেছি মনে নেই
এখনো বানের পানি আসে,
কেউ স্নান করেনা সে জলে,হয়না ছুটা ছুটি ভেলা ভাসিয়ে-
পদ্ম পাতায় বসে এখনো ব্যাঙ ডাকে
শালুক শাপলা কত ফুটে থাকে,শুধু পদ্মকুড়োনীরা হারিয়ে গেছে।

এখানেই ছিলো খেলার মাঠ,বট গাছটাও হারিয়ে গেছে কালের স্রোতে
মেঠোপথ টা হয়ে গেছে কংক্রিট আর পিচ ঢালাইয়ের রাস্তা,
হা-ডুডু কানামাছি বৌ-ছি খেলার নাম শুনলে হা হয়ে তাকিয়ে থাকে ছেলে মেয়েরা”
যেনো তারা রূপকথার গল্প শুনছে।

কুপির আলো আর ছনের ঘরের গল্প কেউ শুনতে চায়না
অথচ সেগুলোই স্মৃতিময় সোনালী দিন হয়ে গেথে আছে হৃদয়ে,
এখানে সেখানে আরো কত কি ছিলো-
পূর্ণতা শুন্যতার হিসেব করে এ জীবনটা গেলো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।