বরিশালের গৌরনদীতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্তর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, উপজেলা মেডিকেল অফিসার টিপু সুলতান, সহকারী পরিদর্শক ফকরুল আলমসহ অন্যান্যরা।
সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
গৌরনদীতে জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ নভেম্বর, ২০২২