সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ নভেম্বর, ২০২২

পুষ্ঠিগুণ সমৃদ্ধ খাদ্য উৎপাদন করি,তামাক নয়,ধানের আবাদ উৎপাদন বৃদ্ধি করি, জমির এক  ইঞ্চিও যেন অনাবাদি না রাখি,নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করি,খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি,কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করা এরকম নানা স্লোগানকে সমুন্নত রেখে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের কৃষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে  কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় লামা আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। প্রধান বক্তার বক্তব্য রাখেন লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে অংশ নেন বান্দরবান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, লামার পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা ৩২ আনসার ব্যাটালিয়ন কমান্ডার এএসএম আজিম উদ্দীন,দুই বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান ও ফাতেমা পারুল।

আরও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,ভাইস চেয়ারম্যানদ্বয় মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন,কৃষি অফিসার রতন কুমার বর্মণ, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,কৃষকলীগের সভাপতি আব্দুল ওয়াহাবসহ ৭ ইউপি চেয়ারম্যান,বিভিন্ন সরকারি -বেসরকারি  দপ্তরের প্রধান,সাংবাদিক ও কৃষক-কৃষানিরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার গোপন কান্তি চৌধুরী। পরে ডিসি লামা অফিসার্স ক্লাবের রেষ্ট হাউজ,সরকারি ভর্তূকি মূল্যে টিসিবি র পণ্য বিক্রির কার্যক্রম ও লামায় পর্যটন খাতে নতুন সংযোজন ভিউপয়েন্ট “কিছুক্ষণ ” এর উদ্বোধন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।