সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বগুড়া জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী চাঁদ মন্ডল

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ নভেম্বর, ২০২২

বগুড়ায় দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে গুরুতর আহত শিক্ষানবিশ আইনজীবী আবদুল বারী চান(৪০) মারা গেছেন। শনিবার সকাল ৯টার দিকে   চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি নূরে আলম।

নিহত আবদুল বারী চান শহরের চকফরিদ কলোনি এলাকার মৃত তবেজ উদ্দিনের ছেলে।  তিনি বিএনপির রাজনীতি করতেন।

১ নভেম্বর সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় চানের ওপর হামলা হয়। দুর্বৃত্তরা চায়নিজ কুড়াল দিয়ে চানের মাথায় আঘাত করে পালিয়ে যায়। তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে আইসিইউতে নেওয়া হয়। পরে সেখানে ঘটনা চারদিন পর শনিবার সকালে তার মৃত্যু হয়।

ওসি নূরে আলম জানান, চানের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী রুনা মাহমুদ ২ নভেম্বর একটি মামলা করেছেন। মামলায় তিনি জমিজমা নিয়ে বিরোধের কারণে তার স্বামীর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন। হামলায় জড়িত পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনের জড়িত থাকার কথা বলেছেন তিনি।
ওসি তিনি আরও জানান, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই গ্রেপ্তার করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।