সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায়ীরা পুরস্কৃত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ নভেম্বর, ২০২২

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যেগে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায় পাতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে র‌্যালী শেষে সকাল ১১টায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে দিবসের আলোচনা প্রধান অতিথির বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা সমবায় অফিসার মো.কামরুজ্জামান, সমবায়ী আবুল বাশার হাওলাদার, উপজেলা কন্যা শিশু এ্যাডভোকেসী ফোরামের উপজেলা সভাপতি এলিনা জাহিন পুতুলসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে জানানো হয় উপজলায় ২৫২টি রেজিষ্টেশন ভুক্ত সমবায় সমিতির আওতায় ৩০ হাজার সমবায়ী নারী পুরুষ জড়িত রয়েছেন। এই সকল সমবায় সমিতির সদস্যদের কাছে ২৪ কোটি টাকা ঋণদান কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতির লিঃ এর তিন জন শ্রেষ্ঠ সভাপতি, তিন জন ম্যানেজার ও তিন জন শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে ক্রেষ্ট বিতরণ করেন অতিথিরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।