সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

আলীকদমে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ “। যুব দিবসের প্রতিপাদ্য এর সাথে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (Demographic Dividend) এর নিবিড় সংযোগ আছে।
কোনো একটি দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন শ্রমশক্তিতে পরিণত হয় অর্থাৎ পরনির্ভরশীল জনসংখ্যার চেয়ে কর্মক্ষম জনসংখ্যার হার বেশি হয় তখন ই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়া যায়।

জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) মতে, ১৫ থেকে ৫৯ বছর বয়সি মানুষের কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। এ বয়সি মানুষ তাদের শ্রম ও মেধা দিয়ে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ বর্তমানে সেই অবস্থায় বিরাজমান, যেখানে শুধু মাত্র যুব শক্তি ই পারে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সর্বাধিক সুফল বয়ে এনে দেশকে এগিয়ে নিতে।  লক্ষ্য এখন ২০৪১ এর উন্নত বাংলাদেশের পথে অদম্য অগ্রযাত্রা।

আলীকদম উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে যুবদের উন্নত আগামি গড়ে তোলার অন্যতম অনুষঙ্গ হিসেবে আখ্যায়িত করে অগ্রযাত্রায় আলীকদম কে এগিয়ে নিতে আহবান জানান হয়।
১ নভেম্বর মঙ্গলবার সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।