সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় নিরাপদ সড়ক চাই সংগঠনের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

নিরাপদ সড়ক চাই (নিশচা) এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির আশুলিয়া থানা কমিটি।

সোমবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় সংগঠনটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন নেতৃবৃন্দ।

এসময় লিখিত বক্তব্য পেশ করেন নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ শাকিল আহমেদ। তিনি বলেন, সড়ক নিরাপত্তার প্রতিটি গুরুত্ব দিয়ে নিরাপদ সড়ক চাই এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে দেশে ও বিদেশে মোট ১১৩৭টি কর্মসূচি পালিত হয়েছে। ০১ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হচ্ছে সড়ক পরিবহন আইনের বিধিমালা জারির দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান চালক প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী প্রশিক্ষণ, অভিভাবক সমাবেশ, বাস টার্মিনাল পরিবহন মালিক শ্রমিক সমাবেশ, ও সচেতনতা মূলক ক্যাম্পেইন, সুধী সমাবেশের আয়োজন, মতবিনিময়, সাংবাদিক সম্মেলন, আলোচনা সভা, গোলটেবিল আলোচনা, সেমিনার, ট্রাফিক ক্যাম্পেইন, র‌্যালী, সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, পোষ্টার প্রকাশ, ব্যানার ফেস্টুন স্থাপন, সড়কে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে সতর্কতা মূলক প্রচার ও নির্দেশিকা স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন গণমাধ্যমে চেয়ারম্যানের বিষয়ভিত্তিক নিবন্ধ প্রকাশ এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন টকশোতে চেয়ারম্যানের অংশগ্রহণ। নিশচা চট্রগ্রাম মহানগর শাখার উদ্যোগে প্রায় তিনমাস ধরে চট্রগ্রামের তিন শতাধিক স্কুলের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে। এই অক্টোবরেই ধারাবাহিক শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হয়। এছাড়া তিনি সড়ক পরিবহন আইন ২০১৮ ব্যস্তবায়নের জন্য চুড়ান্ত বিধিমালা জারি করার দাবিতে স্মারকলিপি প্রদান করাসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদত হোসেন, সদস্য মোঃ রফিক, মোর্শেদা ও রত্নাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।