সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের আয়োজনে এইচএসসি ও এইচএসসি(বিএম) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩১ অক্টোবর) বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুজ্জামন ভুঁইয়া মুক্তা। কলেজের গভর্নিং বোডির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আজিজার রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম দুলাল। আরো বক্তব্য রাখেন কলেজের সাবেক সভাপতি ও পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য মাজেদুর রহমান বকুল, গভর্নিং বোডির সদস্য মোজাম্মেল হক প্রধান, আবেগ আপ্লুত হয়ে পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদায়ী পরীক্ষার্থী বাধন আক্তার সাথী, জবা রাণী প্রমুখ। আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা সহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওই কলেজের প্রভাষক মোঃ কামরুর ইসলাম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী, আসন্ন এইচএসসি পরীক্ষার্থী,গভর্নিং বোডির সদস্য, অভিভাবক, জনপ্রতিনিধি,সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।