সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে গর্ভনিং বডির নিবার্চন বন্ধের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর আলিম মাদ্রাসায় গর্ভনিং বডির নিবার্চন বন্ধের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোমবার (৩১ অক্টোবর) মাদ্রাসার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। রসুরপুর মাদ্রাসার অভিভাবক সদস্য প্রার্থীরা ও এলাকাবাসী সচেতন মহলের নেতৃবৃন্দ আঠার বাড়ি – লক্ষীগঞ্জ সড়কে মানববন্ধনের মাধ্যমে অভিভাবক সদস্য পদে নিবার্চন বন্ধ করার বিরুদ্ধে প্রতিবাদ জানান। মাধমিক শাখার অভিভাবক সদস্য পদে (ব্যালট নং ৫) সাইফ উদ্দিন বলেন, মাদ্রাসার গর্ভনিং বডির নিবার্চনের তফসিল ঘোষণা করে প্রতীক বরাদ্দ দেওয়া হলে সকর প্রার্থীরা প্রচার প্রচারনা শুরু করে। হঠাৎ করে মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম রহস্যজনকভাবে  নিবার্চন স্থগিত ঘোষনা করেন। বক্তারা আরও বলেন, মাদ্রাসার অনিয়ম, দুনীর্তি ডাকতে উক্ত নিবার্চন করে। গর্ভনিং বডির সদস্য প্রার্থী ও অভিভাবক সদস্যদের মতামতের তোয়াক্কা না করেই নিজের পছন্দ প্রার্থীকে সিলেকশনে বাছাই করে নেন। আমরা সকল প্রার্থীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অভিলম্বে পুনরায় নিবার্চনের তারিখ নির্ধারন করে ঘোষনা দেওয়ার দাবী জানাচ্ছি। এবিষয়ে সরজমিন মাদ্রাসায় উপস্থিত হয়ে অধ্যক্ষের খোঁজ নিলে অন্য শিক্ষকরা জানান, অধ্যক্ষ মাদ্রাসায় আসেনি।  পরে নিবার্চন বন্ধের বিষয়ে জানতে চাইলে  শিক্ষকরা সুনির্দিষ্ট কোন ব্যাখা দেননি। পরে অধ্যক্ষের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলের সম্ভব হয়নি। এসময় উপস্থিত শত শত অভিভাবক সদস্য ও অভিভাবক সদস্য প্রার্থী আলিম শাখার জসিম উদ্দিন, শরিফুল আলম, ইবতেদায়ী শাখার লুৎফুর রহমান অবিলম্বে নিবার্চনের তফসিল ঘোষণা ও মাদ্রাসার অনিয়ম, দুনীর্তি বন্ধের জন্য উধর্তন কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।