সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

এখনো চূড়ান্ত হয়নি বরিশালে বিএনপির মহাসমাবেশের স্থান

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে দীর্ঘদিন পর বরিশাল নগরীর বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠলেও সবারমধ্যে এখনো অনেক অনিশ্চয়তা কাজ করছে।
দক্ষিণাঞ্চলের অন্য জেলা ও উপজেলা পর্যায়ে আগামী ৫ নভেম্বরের এ মহাসমাবেশকে সফল করতে নানামুখী প্রস্তুতি চলছে। ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম পর্যায়েও কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করেছেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। মহাসমাবেশের দিন ও আগেরদিন বরিশালে সড়ক পরিবহন, থ্রী-হুইলার ধর্মঘটের আহবান করা হয়েছে। গুঞ্জন উঠেছে নৌ-রুটের সবধরনের যান চলাচলও বন্ধ করে দেয়া হতে পারে।
এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যেকোন রাজনৈতিক দলের কর্মসূচীতে এধরনের বাঁধা বিপত্তি বিরোধী দলের প্রতি জনসমর্থন বৃদ্ধিতেই সহায়ক হয়।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৫ নভেম্বর শনিবার বরিশালে মহাসমাবেশের স্থান এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির প¶ থেকে নগরীর বেলসপার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশের জন্য লিখিতভাবে অনুমোদন চাওয়া হলেও প্রশাসন থেকে ফজলুল হক এভিনিউ বা আউটার স্টেডিয়ামকে বেঁছে নেয়ার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা এখনো বেলস পার্ককেই প্রথম পছন্দের তালিকায় রেখেছেন।
দলীয় সূত্রে আরও জানা গেছে, মহাসমাবেশকে ঘিরে পুলিশ নেতাকর্মীদের প্রতি কোনধরনের হয়রানীমূলক আচরণ করছেন কিনা সে দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। পুলিশের দায়িত্বশীল সূত্র থেকে আইন অনুযায়ী কাজ করার কথা বলা হয়েছে। অপরদিকে আইন শৃক্সখলা বাহিনীর পাশাপাশি শাসক দলের পক্ষ থেকে এ মহাসমাবেশ প্রতিহত করতে পরিবহন ধর্মঘট ছাড়াও রাজনৈতিক পদক্ষেপের বাহিরে শক্তি প্রয়োগের মতো পরিস্থিতি তৈরী করা হয় কিনা সে বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে।
তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বিরোধী দলের কোন কর্মসূচীতে তারা দলীয়ভাবে প্রতিহত বা বাঁধাগ্রস্ত করবেন না। তবে বিএনপি যদি কোন অরাজক পরিস্থিতি তৈরী করে, তবে তা আইনশৃক্সখলা বাহিনী নিশ্চয়ই প্রতিহত করবে।
খোঁজ নিয়ে জানা গেছে, মহাসমাবেশকে ঘিরে ইতোমধ্যে ঢাকায় অবস্থানকারী বিএনপির অনেক মৌসুমী নেতৃবৃন্দরা বরিশালে আসতে শুরু করেছেন। তাদের অনেকেই যে যার মতো করে গণমাধ্যমের সাথে কথাও বলছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।