সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে দর্শকপূর্ণ তেবাড়িয়া মাঠে জাঁকজমকপূর্ণ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নে হাজারো দর্শকের উপস্থিতিতে ‘এস এম নুরুল হুদা স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা নানা আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) তেবাড়িয়া যুব সমাজ এর উদ্যোগে তেবাড়িয়া মাঠে অনুষ্ঠিত এই ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ‘চর সলিমাবাদ তরুণ উজ্জ্বল যুব সংঘ’ এবং ‘সুজন আলীমুদ্দিন স্পোর্টিং ক্লাব’ দুটি দল। সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলা চলাকালীন সময়ে সাধারণ দর্শকের উৎসব-উদ্দীপনায় মাঠ ছিলো কানায় কানায় পূর্ণ। এছাড়াও বিভিন্ন গাছের ডালে ও ঘরের চালে বসেও দর্শকদের খেলাটি উপভোগ করতে দেখা যায়। উক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটি’র সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিজান বলেন, আমাদের আজকের এই ফাইনাল খেলার আয়োজনে সাজসজ্জা ও ডেকোরেশনের কোনো কমতি ছিলো না। সুন্দর সাবলীল ভাবেই এই আয়োজন সম্পন্ন হয়েছে। আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ও বিভিন্ন স্থান থেকে আগত দর্শকবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানাই।
সলিমাবাদ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম মন্টু এর সভাপতিত্বে সাড়ম্বরপূর্ণ এই আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, তেবাড়িয়া এস টি আই হাই স্কুল প্রধান শিক্ষক মহিদুল ইসলাম সেলিম, টুর্নামেন্ট পরিচালনা কমিটি’র আহŸায়ক নজরুল ইসলাম লিটন, সাবেক চেয়ারম্যান আব্দুল কাহার, শরিফ, আনিস শিকদার, ইউনিয়ন আ.লীগ সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন ময়নাল, এস এম মাহবুব আলম মহা সহ বিভিন্ন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।