সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
গাইবান্ধার পলাশবাড়ী থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানে পলাশবাড়ী থানা পু‌লি‌শের সহযোগীতায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক বর্নাঢ‌্য র‌্যালী শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে ৷
কমিউনিটি পুলিশিং সমন্বয় ক‌মি‌টির সভাপ‌তি আলহাজ্ব আবু তা‌লেব সরকা‌রের সভাপ‌তি‌ত্বে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। এ‌তে বক্তব‌্য রা‌খেন, উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম মোক‌ছেদ চৌধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ কামরুজ্জামান, সি-সা‌র্কেল উদয় কুমার, পৌর মেয়র গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লব, উপ‌জেলা আওয়ামীলীগ সভাপ‌তি উপাধ‌্যক্ষ শা‌মিকুল ইসলাম লিপন, সাধারন সম্পাদক তৌ‌হিদুল ইসলাম মন্ডল, সা‌বেক সভাপ‌তি আবু বকর প্রধান, সহ-সভাপ‌তি শ‌হিদুল ইসলাম বাদশা, ম‌হিলা নেত্রী ছা‌বিনা ইয়াস‌মিন ঝুনু, অ‌ফিসার ইনচার্জ(ওসি) মাসুদ রানা, পলাশবা‌ড়ি প্রেসক্লাব সভাপ‌তি রবিউল হো‌সেন পাতা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটি সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহ অ‌নে‌কে।
বক্তারা ব‌লেন,জঙ্গি,মাদক ও সন্ত্রাসবাদসহ যে কোন অপরাধ দম‌নে পুলিশ বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশ জোরালো ভূমিকা পালন করছে। অপরাধ দমনে কমিউনিটি পুলিশ প্রতিনিয়ত নানা তথ্য- উপাত্ত পুলিশকে অবহিত করছে এবং সে আলোকে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ফলে সমাজ ও রাষ্ট্রে অপরাধীর প্রভাব আরো কমে এসেছে।
পু‌রো অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন ইন্সপেক্টর (তদন্ত) দিবাকর অ‌ধিকা‌রী। এ সময় উপ‌জেলার বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং সমন্বয় ক‌মি‌টির সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।