সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ স্লোগানে ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে  পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় ঝালকাঠি পুলিশ লাইনসে অনুষ্ঠানে ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু প্রধান অতিথি ছিলেন।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর- কাঠালিয়া) মো: মাসুদ রানা, ডিআইওয়ান মো : আমজাদ হোসেন( এএসপি), ঝালকাঠি বার সমিতির পিপি আ: মান্নান রসুল, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার, সদর উপজেলা সাধারণ সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর রেজাউল করিম জাকির প্রমুখ।

বছরব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিষেশ ভূমিকা রাখায় কমিউনিটি পুলিশের কর্মকর্তা সদর থানার উপ পরিদর্শক কুমার ঘোষ এবং রাজাপুর উপজেলার ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন মৃধার হাতে সম্মাননা স্মারক দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, আমাদের দেশে পুলিশের অবদান ঐতিহ্যগত। স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত এবং পরবর্তীকালে ঝড়-ঝঞ্জা,দূর্যোগ মোকাবেলায় পুলিশ অত্যন্ত সাহসীকতার পরিচয় দিয়েছে। করোনাসহ দেশে জঙ্গিদমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে এ বর্ষিয়ান নেতা বলেন, এ কারণেই প্রধানমন্ত্রী পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন।

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।