সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

“ কমিউনিটি পুলিশিংয়ের মুূলমন্ত্র, শান্তি শৃক্সখলা সর্বত্র” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনিুষ্ঠিত হয়েছে। আটোয়ারী থানার আয়োজনে শনিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আটোয়ারী থানার এসআই রাশেদুজ্জামান রাশেদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী। আরো বক্তব্য রাখেন আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম(কচি) প্রমুখ। সভাপতির বক্তব্যে ওসি সোহেল রানা বলেন, ২০১৩ সালে স্বল্প পরিসরে পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) অপারেশনের অধীনে পৃথক শাখা হিসেবে কমিউনিটি পুলিশের কাজ শুরু করেন। ২০১৪ সালে একজন সহকারী মহাপরিদর্শকের (এআইজি) তত্বাবধানে পাবলিক সেফটি অ্যান্ড প্রিভেনশন ( পিএস অ্যান্ড সিপি) শাখার কার্যক্রম শুরু হয়। এটিই এখন কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং নামে কার্যক্রম চলছে। এর কার্যক্রমের মধ্যে ওপেন হাউজ ডে’র মাধ্যমে স্থানীয় সমস্যা নিয়ে মতবিনিময় সভা, গণসচেতনতামূলক কার্যক্রম, অপরাধ বিরোধী সভা ইত্যাদির মাধ্যমে সমাজে অপরাধমূলক কর্মকান্ড কমিয়ে আনা । সভায় পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরীতে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং রোধ, সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন রোধ, মোবাইলের অপব্যাবহার, সামাজিক মূল্যবোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে বক্তব্য দেন। সভায় আটোয়ারী থানার পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।