সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র“ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৯ অক্টোবর) সকালে থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে থানা প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হন।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও এসআই মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুদরত আলী, নবনির্বাচিত উপজেলার কমিউনিটি পুলিশের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, নাগরপুর প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল প্রমুখ।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেনীর নাগরিকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।