সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

নবীনগরে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি ও আলোচনা সভা 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশ সরকার অনুমোদিত (রেজি.: এস-১৩২০০) মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আপোষহীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’ এর নবীনগর উপজেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় নবীনগর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি অ্যাড. মহিউদ্দিন জুয়েল।
বাংলাদেশ কৃষি ব্যাংক, নবীনগর শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল রুমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার প্যানেল মেয়র গণিচান মকসুদ, ইঞ্জিনিয়ার আব্দুস সামাদ, উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল মোতালিব, সাংগঠনিক সম্পাদক নূরে আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম বাবুল, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওলিউল্লাহ্ প্রমুখ।
সভায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তারা সংগঠনের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সভা শেষে সংস্থাটির নবীনগর উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের পদবী ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।