সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বীর মুক্তিযোদ্ধারা পেলেন স্মার্ট কার্ড  

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।  গোপালপুর উপজেলা প্রশাসন এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো ২৫৬টি ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।  ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।  উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন , বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল আলম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, আনিসুর রহমান তালুকদার হীরা, মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়েশা আখতার শিখা প্রমুখ।  ক্যাপশন : গোপালপুরে গতকাল বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড তুলে দেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।