সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অফিস চত্ত¡রে ফলজ,বনজ , ভেষজসহ বিভিন্ন প্রজাতির ৩০টি বৃক্ষের চারা রোপন করে অভিযানের শুভ সুচনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম। এসময় সহকারী আনসার কমান্ডার আবুল কাসেম, মির্জাপুর ইউনিয়ন ভিডিপি’র দলপতি আজিজুল হক, রাধানগর ইউনিয়ন ভিডিপি’র দলপতি পরেশ চন্দ্র প্রমুখ উপস্থিত থেকে বৃক্ষ রোপন অভিযান পরিচালনায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে সহযোগিতা করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম বলেন, প্রকৃতিক ভারসাম্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা সহ সুনির্মল অক্সিজেন পেতে আমাদের বৃক্ষ রোপন অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।