সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে নূরবাগ স্বাধীনতা চত্বর মোড়ে জ‍্যামে জনগনের ভোগান্তির শেষ কোথায়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
যশোরের অভয়নগর উপজেলার  নওয়াপাড়া বাজারের প্রাণকেন্দ্র নূরবাগ মোড়। যশোর-খুলনা মহাসড়ক এর সাথে সংযোগকৃত  একটি রাস্তা যে রাস্তায় রয়েছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৫/৬ টা বেসরকারী ক্লিনিক হাসপাতাল । যে রাস্তার নামকরণ হয়েছে হাসপাতাল রোড, ঐ রাস্তাদিয়ে প্রত্যেক দিন হাজার হাজার রোগীর যাতায়াত। নূরবাগ মোড়ে ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকলেও নাকের ডগা দিয়ে অবৈধযান থ্রি হুইলার, ইজিবাইক,ও মটর চালিত ভ্যান রাস্তা দখল করে বসে থাকে। নূরবাগ মোড়ে পূর্বে বাস স্ট্যান্ড থাকলেও এখন নওয়াপাড়া পৌরসভা থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পরও বাসগুলো রাস্তার দু’পাশ থেকে মাঝ বরাবর দাঁড়িয়ে যাত্রী উঠানামা করতে দেখা যায়। এজন্য নুরবাগ মোড়ে যানযটের সৃষ্টি হয়।
অনেক সময় দেখা যায় রোগী নিয়ে আসা এ‍্যাম্বুলেন্সগুলো স্বাধীনতা চত্বরে যানজটে ঘন্টাব্যাপি দাড়িয়ে হাসপাতাল রোডে ঢুকতে পারে না। অতঃপর হাসপাতাল রোডে ঢুকলেও রাস্তার দু’ধারে দোকানের সামনে বিভিন্ন কাঁচামালসহ ফলফলাদির দোকান বসিয়ে যানজট সৃষ্টি করে। অন্যদিকে অবৈধ দখল করে থাকে হকার ও ভ্যান চালকরা। সে ক্ষেত্রে আরো ভোগান্তি হয় রোগী ও রোগীর স্বজনদের। যখন তখন ঘটে দুর্ঘটনা। ভুক্তভোগী শরিফুল ইসলাম নামে রোগীর স্বজনের সাথে কথা হলে তিনি বলেন, আমার ভাই  সড়ক দুর্ঘটনায় আহত হলে সঠিক সময়ে হাসপাতালে নিতে পারি নাই, আর যখন হাসপাতালে পৌছালাম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন, নেওয়ার পথে আবারো ভোগান্তি, পথেই আমার ভাই মারা যায়।
নূরবাগ মোড়ে অবস্থিত ২০ থেকে ৩০ টা ওষুধের ফার্মেসি রয়েছে। রোগীর স্বজনরা যখন ওষুধ কেনার জন্য নূরবাগ আসে তখন ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের। কখনো কখনো হাসপাতাল রোডে ট্রাকে লোড আনলোড করতে দেখা যায়। সচেতন মহলের প্রশ্ন এসব ভোগান্তির শেষ কোথায়।
এবিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, হাইওয়ে পুলিশের কোন রকম দায়িত্বে অবহেলা নেই, জনগণের অসচেতনতার জন্যই এ ধরনের ভোগান্তিতে পড়তে হয়। আইনগত ব্যবস্থা নিতে গেলে বিভিন্ন জায়গা থেকে আসে সুপারিশ। যে কারনে আমাদের দায়িত্ব পালন করতে কিছুটা অসুবিধা হলেও আমরা চেষ্টা করছি দ্রুত এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে, আপনারা আমাদের সহযোগীতা করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।