সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোল ভবারবেড় আব্দুল্লাহ নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে  বেনাপোল ভবারবেড় পশ্চিম পাড়ায় আব্দুল্লাহ  ফুটবল টুর্নামেন্ট এর উদ্যোগে মিনি নাইট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রাতে রেল স্টেশন সংলগ্ন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বেনাপোল পৌর ছাত্রলীগ ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে নাভারণ ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলায় নকআউট ভিত্তিতে আটটি দল অংশগ্রহণ করেন৷

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমীর প্রধান কোচ ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাব্বির হোসেন পলাশ।

ফুটবল খেলাটি সভাপতিত্ব করেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি ও আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণ এর বেনাপোল প্রতিনিধি মোঃ আইয়ুব হোসেন পক্ষী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল রেল পুলিশ ফাঁড়ির এসআই কাইকোবাদ ,শার্শা উপজেলা বাস্তহারা লীগের সেক্রেটারি মোহাম্মদ আলী, রাজনৈতিক ব্যক্তিত্ব বিল্লাল হোসেন বিলু ও কবির হোসেন , আজাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী শহীদ হোসেন, এস,এম  ইলেকট্রনিক্স স্বত্বাধিকারী মুকুল হোসেন, সাইদুর টেইলার্সের স্বত্বাধিকারী সাইদুর রহমান রহমান, কুদ্দুস হালিমের স্বত্বাধিকারী মোঃ কুদ্দুস হোসেন, রেলের নিরাপত্তা রক্ষী আলতাফ হোসেন, রেলের কর্মকর্তা (ফয়েস ম্যান) মেহেদী হাসান ও রেল কর্মকর্তা শাহীন হোসেন প্রমুখ।

এসময় প্রধান অতিথি সাব্বির হোসেন পলাশ বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।

খেলা পরিচালনা করেন মোঃ ইয়াসিন ও মোঃ ইয়ানুর। মনোমুগ্ধকর এই ফুটবল খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মোঃ মিন্টু রহমান ও মো: নজরুল ইসলাম। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল ৬ হাজার টাকা। খেলায় ম্যান অব দ্যা সিরিজ মনোনীত হন বিজয়ী দলের স্ট্রাইকার সৌরভ হোসেন।

খেলাটির মিডিয়া পার্টনার সীমান্ত প্রেসক্লাব বেনাপোল। ভবারবেড় পশ্চিমপাড়ার যুব সমাজ ও সমাজ কল্যাণ সংঘ ফুটবল খেলায় সুন্দরভাবে ভলেন্টিয়ার এর দায়িত্ব পালন করেন। খেলা শেষে স্থানীয় রেলস্টেশন জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ আব্দুল্লাহ্ সার্বিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।