সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় গাছ থেকে পড়ে দারোয়ানের মৃত্যু

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

ঝুঁকিপূর্ণভাবে গাছ কাঁটতে গিয়ে আব্দুর রশিদ (৫২) নামে এক দারোয়ানের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া এই ব্যক্তির নাম আব্দুর রশিদ (৫২)। তিনি আজিজনগর ইউনিয়নের মিশন পাড়া এলাকার মৃত আব্দুল খালেক মেস্ত্রীর ছেলে। আব্দুর রশিদ আজিজনগরের আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রি লিমিটেডে দারোয়ানের চাকরি করতেন।

জানা যায়,আব্দুর রশিদ তার নিজ বসত ভিটায় ডাল-পালা কাটতে একটি কাঁঠাল গাছে উঠে। ডাল পালা কাটার সময়  হঠাৎ তিনি পা পিছলে ২০ ফুট উচু গাছ থেকে মাটিতে পড়ে যান। গাছ থেকে পড়ার সময় মাথায় আঘাত পেয়ে নাক আর কান দিয়ে রক্ত বের হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন, আজিজনগর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার মোবারক হোসেন মহরম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।