সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

ডোমারে ৭ দফা দাবীতে গণঅনশন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
নীলফামারীর ডোমার উপজেলায় ‘ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার’ লেখা ব্যানার সংকবলিত একটি র‌্যালি ও গণঅনশন করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনোওয়ারী’র মোড় এলাকায় রাস্তার ধারে বসে গণঅনশনে অবস্থান নেয় সনাতন ধর্মালম্বীরা।
উক্ত কর্মসূচীগুলোর যৌথভাবে আয়োজন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উৎযাপন পরিষদ ডোমার উপজেলা শাখা।
গণঅনশনে বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি গোড়াচাঁদ অধিকারীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডোমার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায় ও পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি রামনিবাস আগরওয়ালা।
এছাড়াও উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি রামকৃষ্ণ বর্মন, সাধারন সম্পাদক অমরজিৎ সিংহ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায়,ক্ষত্রিয় সমিতির সভাপতি জগোবন্ধু রায়,পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি উজ্জ্বল কানজিলাল প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন,বৈষম্য বিলোপ আইন প্রনয়ন,দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন,পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবী করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।