সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

মানুষ মানুষের জন্য অসহায় ৩ সন্তানের মা কে বাচাঁতে সাহায্যের প্রয়োজন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ অক্টোবর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের পূর্ব বাঁশহাটি গ্রামের দীনমজুর মো: মনজু মিয়ার স্ত্রী আলফিনা বেগম (৩০)দীর্ঘ ৯ মাস ধরে রোগে আক্তান্ত হয়ে ধীরে ধীরে  মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। উক্ত মহিলার পিটে ঘাঁ হয়ে যাওয়ার এবং অন্যান্য রোগ আক্তান্ত হয়ে বর্তমানে সজ্জাশায়ী অবস্থায় আছেন । উক্ত মহিলার  তিনটি নাবালক সন্তান রয়েছে । বড় ছেলে আব্দুল্লা (১৫) বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্র । অপর দুটি আসাদুল (১৩) ও ইমরান(৩) । মনজু মিয়ার কোন সহায় সম্পদ নেই ।একটি মুদি দোকানের উপর সংসার চলত । কিন্তু স্ত্রী আলফিনার অসুস্থতার কারনে ৩টি নাবালেক সন্তান নিয়ে এখন দিশেহারা । বড় ছেলে আবদুল্লাহর লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে । ২২ অষ্টোবর সাংবাদিকদের একটি প্রতিনিধি দল র্পূব বাঁশহাটি গ্রামে গিয়ে এই অসহায় পরিবারটির করুন অবস্থা দেখে এসেছে । মানুষ মানুষের জন্য । সমাজের দানশীল বিত্তশালী ব্যক্তি সহ সরকারী ভাবে এই পরিবারটিরকে বাচাতে এখন  অর্থনৈতিক সহযোগিতা করে চিকিৎসা দান করা প্রয়োজন । এই অসহায় পরিবারটি যারা সহযোগিতা করতে চান তারা আলফিনা বেগমের স্বামী মো: মজনু মিয়ার (বিকাশ নং ০১৯৮১৪৩৭২৩৮)এই নাম্বারে পাঠতে পারেন । অথবা জনতা ব্যাংক লিঃ হিসাব নং (আসমা উল হুসনা -০১০০০১৩৩২৬৭৭৫এই নাম্বারে পাঠাতে পারেন । বিস্তারিত জানার জন্য নান্দাইল প্রেসকাবের সভাপতি মো : এনামুল হক বাবুলের ০১৭১৫-৩৪০৫৯৭ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।