অভয়নগর(যশোর)নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে যশোর খুলনা মহসড়কের নুরবাগ মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টায় নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মুহাম্মাদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক শাহ আলম, মুন্সি পারভেজ আহমেদ, মিজানুর রহমান, এ এস আই মনিরুজ্জামান, সাংবাদিক ডি আর আনিসসহ পুলিশ সদস্যরা । সমাবেশ শেষে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।
সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ অক্টোবর, ২০২২