রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে কৃষকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের দু’দিন পর ধানের জমি থেকে চাঁন মিয়া (৫৮) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত চাঁন মিয়া উপজেলার সুজাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত হাসান মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া এসএসবি ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের আইল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের ভাতিজা তরিকুল ইসলাম জানান, তার চাচা চাঁন মিয়া গত মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে সুজাবাদ উত্তরপাড়া এলাকায় এসএসবি ইটভাটা সংলগ্ন একটি ক্ষেতের আইলে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে জমিতে কাজ করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। লাশের  নাক-মুখে রক্ত দেখা গেছে বলেও তিনি জানান।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।