রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আবারো বেনাপোল স্থলবন্দরের শেডে আগুন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

আবারো দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল স্থল বন্দরে ৩২ নং শেডে আগুন।বৃহস্পতিবার(২০ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে আগুন লাগে। বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন এবং বন্দরের শ্রমিকদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

ঘটনা স্থলে জানা যায়, বেনাপোল স্থলবন্দর এর ৩২ নং শেডের অফিস রুমে আগুন লাগার কারনে ধোয়ার সৃষ্টি হয়।
অফিস রুমের অভ্যন্তরে একটি স্টোর রুমে আগুন লেগে অফিসের কাগজপত্র পুড়ে গেলেও আগুন ছড়িয়ে পড়বার আগেই ফায়ার সার্ভিস এবং শ্রমিকদের যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ ভাবে নিভিয়ে ফেলা হয়। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান  প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তিনি জানিয়েছেন।
বেনাপোল স্থলবন্দর পরিচালক মোঃ মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন,আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রনে রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। বড় ধরনের কোন ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে,তিনি বলেন তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে কিছু বলা যাবে না।

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ কামাল হোসেন ভূইঁয়া এর নির্দেশনায় এসআই রাজু আহম্মেদ,এস আই-তৌহিদুর রহমান সহ পুলিশের একটি চৌকষ দল সেখানে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।