রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
“বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে ঠিকসই স্যানিটেশন, হাতের পরিছন্নতায় এসো সবে এক হই” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে হাত ধোয়া কর্মসূচি ও র‍্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়ন করেন।
 উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মৎস্য অফিসার রোজিনা পারভীন, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।