রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

৭ জেলার সোচ্চার জনতার নতুনধারায় যোগ দান

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে ফেনী, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া, চাঁদপুর, ময়মনসিংহ, পঞ্চগড় ও হবিগঞ্জের সোচ্চার জনতা নতুনধারা বাংলাদেশ এনডিবিতে যোগ দিয়েছেন। সপ্তাহব্যাপী এই যোগ দান কর্মসূচির শেষ দিন ১৯ অক্টোবর সকাল ১০ টায় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান কালে নেতাকর্মীরে উদ্দেশ্যে তিনি বলেন, শুধু ধারায় যোগ দিলেই দেশ- মানুষের কল্যাণে নিবেদিত তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলদেশ এনডিবির লক্ষ্য পূরণ হবে না। লক্ষ্য পূরণ করতে সারাদেশে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিকদেরকে। নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সদস্য  রুবেল আকন্দ, কুমিল্লা জেলা এনডিবির আহবায়ক মামুনুর রশিদ, সরাইল এনডিবির আহবায়ক হুমায়ুন কবির জীবন, ফেনী এনডিবির যুগ্ম আহবায়ক মঞ্জুর ভূঁইয়া, নরসিংদী এনডিবির আহবায়ক তারেকুল লিমন, কিশোরগঞ্জ এনডিবির আহবায়ক কেয়া আহমেদ ও চাঁদপুর এনডিবির সদস্য মোমিনুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর ২০১৭ সালে সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে আবেদনকৃত নতুনধারা বাংলাদেশ এনডিবিতে যোগ দিতে অথবা কমিটি করতে আগ্রহী যে কোন নাগরিক ০১৯৭২৭৪০০১৫ নম্বরে যোগাযোগ করলে নতুনধারার মিডিয়া সেল থেকে কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।