রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

লামা পৌর ফার্ণিচার ব্যবসায়ি সমবায় সমিতি নির্বাচন সম্পন্ন; সভাপতি ইউনুছ, সম্পাদক জুয়েল

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে লামা পৌর ফার্ণিচার ব্যবসায়ি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । মঙ্গলবার (১৮ অক্টোবর) লামা বাজারস্থ নিজস্ব কার্যালয়ে সকাল সাড়ে ৮ থেকে দুপুর ১ টা পর্যন্ত একটানা নির্দিষ্ট সদস্যদের (ভোটার) ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
সকালে সংক্ষিপ্ত আলোচনাসভা পরবর্তী ভোট কার্যক্রম শুভ উদ্বোধন করেন লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আয়মন আরা বেগম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুদ্দীন, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদাসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ফলাফলে সভাপতি পদে মোঃ ইউনুছ (প্রতীক ছাতা) ,সহ সভাপতি মোঃ রায়হান (রিক্সা), সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল (দেওয়াল ঘড়ি) নির্বাচিত হয়েছেন । আর ক্যাাশিয়ার পদে মোঃ শাহারাজ ও দুই সদস্য মোঃ রায়হান ও কাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য,লামা পৌর ফার্ণিচার ব্যবসায়ি সমবায় সমিতি ২০০৯ সালে রেজিঃ প্রাপ্ত হয়  নং- ৩১২ বা/ বান। এবারের নির্বাচিত কমিটি আগামী ৩ (তিন) বছর দায়িত্ব পালন করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।